ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী হত্যায় জড়িত মোসাদ!
ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরিজাদে রাজধানী তেহরানের কাছে আততায়ী হামলায় নিহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানী তেহরানের কাছে সন্ত্রাসী হামলায় নিহত হন তিনি।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ শুক্রবার রাতে বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।
অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমসের খবরে ইরানের অন্যতম পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিযাদে হত্যাকাণ্ডের ঘটনায় ইসরায়েল জড়িত বলে আভাস দিয়েছেন তিনজন মার্কিন কর্মকর্তা। তাদের মধ্যে দুই জন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা।
https://twitter.com/JZarif/status/1332345633425022976
এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ টুইটবার্তায় বলেছেন, ইরানি পদার্থবিজ্ঞানীর কাপুরুষোচিত হত্যাকাণ্ডে ইসরায়েলের হাত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে এবং এই ঘটনায় বোঝা যায়, যারা এ হত্যাকাণ্ড চালিয়েছে তারা নিজেদের অসহায়ত্বের কারণে একটা যুদ্ধ বাধানোর চেষ্টা করছে।
অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফাখরিযাদেকে হত্যায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাত রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন।
ইসরায়েলের লেখক ও সাংবাদিক ইয়োসি মেলম্যানের একটি টুইট রিটুইট করেছেন ট্রাম্প।
https://twitter.com/yossi_melman/status/1332320741480665088
সেই টুইটে মেলম্যান লিখেছেন, তেহরানের পূর্বদিকে মোহসেন ফখরিজাদেহকে হত্যা করা হয়েছে। তিনি ইরানের গোপন সামরিক কর্মসূচির প্রধান ছিলেন এবং বহু বছর ধরে মোসাদের টার্গেটে ছিলেন। তার মৃত্যু ইরানের জন্য একটি বড় মনস্তাত্ত্বিক এবং পেশাদার আঘাত।'